• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন

রিপোর্টারের নাম / ৭৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিষয়টি ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে দলটি।

শুক্রবার (২৫ অক্টোবর) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী দলেই আছেন এবং তিনি নিয়মিতভাবে সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী আমাদের সঙ্গেই আছেন। তিনি সম্প্রতি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন-সংক্রান্ত কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং মুখ্য সমন্বয়ক হিসেবে বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। তাই তার পদত্যাগ বা অব্যাহতির খবর সঠিক নয়।’

এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘কনফার্ম করছি, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব। এমন অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানাই।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপির সূত্রের বরাতে খবর প্রকাশিত হয় যে নাসীরুদ্দীন পাটওয়ারী দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন, যদিও দলীয় হাইকমান্ড তা এখনো গ্রহণ করেনি।

দলীয় সূত্র বলছে, বর্তমানে এনসিপির অভ্যন্তরে কোনো নেতৃত্বসংকট বা বিভক্তি নেই। আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েই দলের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ