• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]

আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রিপোর্টারের নাম / ১৩৬ জন দেখেছে
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজারবাইজান পৌঁছেছেন।

সোমবার (১১ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “কপ-২৯ জলবায়ু সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ও তার সফরসঙ্গীরা স্থানীয় সময় ৫টা ১৫ মিনিট নাগাদ আজারবাইজানের রাজধানী বাকুতে অবতরণ করেছেন।”

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বেলা ১১টায় সফরসঙ্গীদের নিয়ে ঢাকা ছাড়েনড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা ১১-১৪ নভেম্বর আজারবাইজানে সরকারি সফরে থাকবেন।

প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, এই সফরে প্রধান উপদেষ্টা ব্যস্ত সময় কাটাবেন। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ বাকুতে নিজেদের দাবি দাওয়া তুলে ধরবেন তিনি।

পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তা তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চান।

প্রেস সচিব আরও বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিভিন্ন ফোরামে বক্তব্য রাখবেন এবং সেখানে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক হওয়ার কথা রয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিতীয় বিদেশ সফর।

তার প্রথম সফর ছিল নিউ ইয়র্কে, জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন যোগ দেওয়ার উপলক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ