• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]

নুর মোহাম্মদ। সম্পাদক, বার্তা বাংলাদেশ২৪.কম / ১৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সরকার নবগঠিত ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)-কে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করেছে। ২০২৬ সালের ২৫ আগস্ট রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) এ পদমর্যাদা দিয়ে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, আশিক মাহমুদ চৌধুরী ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ২১ আগস্ট চৌধুরী আশিক মাহমুদকে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

গত ২০ আগস্ট থেকে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর হয়েছে। নতুন আইন অনুযায়ী ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ দেশে বিনিয়োগ সম্প্রসারণ, বিনিয়োগকারীদের সেবা প্রদান এবং বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ে কাজ করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১