• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
মাদারগঞ্জে নিখোঁজের দুইদিন পর অটোরিক্সা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার এনবিআরের গোয়েন্দা সেলে প্রথম নারী মহাপরিচালক হলেন সেলিনা সুলতানা বিশেষ সুবিধা নিয়ে এলো টেলিটক প্রতি মিনিট ৪৫ পয়সা দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদারগঞ্জ গাজারিয়ায় চাচা ভাতিজা চাঞ্চল্যকর হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড পিংক বাস হবে নারী যাত্রীদের নিরাপদ যাতায়াত ব্যবস্থা প্রতি ইউনিট ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন গৃহীত ইলিশ নিয়ে সুখবর ক্রেতাদের মনে স্বস্থির আভাস কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব? মাদারগঞ্জ নৌকা বাইচের একাল সেকাল ও বাইচালদের জীবদ্দশা

এনবিআরের গোয়েন্দা সেলে প্রথম নারী মহাপরিচালক হলেন সেলিনা সুলতানা

নুর মোহাম্মদ। সম্পাদক, বার্তা বাংলাদেশ২৪.কম / ৪৯ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ড এর (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিনা সুলতানা। যিনি এই সংস্থার দেশেত ইতিহাসে এই প্রথম নারী মহাপরিচালক।

২০ আগস্ট ২০২৬ তারিখে এনবিআর প্রশাসনের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২২ কর কমিশনারের একযোগে দপ্তর বদল বা রদবদলের অংশ হিসেবে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়।

সেলিনা সুলতানা এর আগে ঢাকার কর অঞ্চল-৪-এর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন দায়িত্বে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের নেতৃত্ব দেবেন।

অন্যদিকে, সিআইসির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আবদুর রকিবকে ঢাকার কর অঞ্চল-৮-এর দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে প্রশাসনিক রদবদলের মাধ্যমে এনবিআরের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নতুন দায়িত্ব বণ্টন করা হলো।

সিআইসি জাতীয় রাজস্ব বোর্ডের কর-সংক্রান্ত গোয়েন্দা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ সংস্থার নেতৃত্বে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তার দায়িত্ব পাওয়া এনবিআরের প্রশাসনিক কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

একযোগে ২২ কর কমিশনারের দায়িত্বে রদবদলের ফলে এনবিআরের বিভিন্ন কর অঞ্চলের নেতৃত্বেও পরিবর্তন এসেছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করবেন।

সেলিনা সুলতানার এই নতুন দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের নেতৃত্বে নারী কর্মকর্তার নতুন অধ্যায় শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১