• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বিয়ে করেছেন পড়শী

রিপোর্টারের নাম / ১২১ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

চুপিসারেই গেল বছর বিয়ে করেছেন সংগীতশিল্পী সাবরিনা পড়শী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা পড়শী ও নিলয়ের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

পড়শীর বড় ভাই স্বাক্ষর এহসান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় এক বছর আগেই বিয়ে হয়েছে পড়শী ও নিলয়ের। পারিবারিক আলোচনার কিছু বিষয় আছে, তাই আমরা এখনই বিস্তারিত বলছি না।

এদিকে গণমাধ্যমে বিয়ের সংবাদটি প্রকাশের পর নিশ্চুপ থাকা পড়শী খুলেছেন মুখ। রোববার (১২ জানুয়ারি) এই সঙ্গীতশিল্পী তার ফেসবুক পেজে লিখেন, আসসালামুআলাইকুম,আমি আপনাদের স্নেহের/ভালোবাসার পড়শী। ভেবেছিলাম সুখবরটা অনুষ্ঠানের সময় দারুণ সব ছবিসহ সবার সঙ্গে ভাগাভাগি করব! তবে এর আগেই যেহেতু অনেক সাংবাদিক ভাই-বোন জানতে চাচ্ছেন এবং ফোন করছেন, তাই আপনাদের প্রতি সম্মান জানিয়ে এখনই বিষয়টি শেয়ার করছি।

আমার জীবনসঙ্গীর নাম নীলয়। আজ থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় আমাদের পরিচয় হয়। তবে প্রেম বলতে যা বোঝায়, আমাদের মধ্যে তেমন কোনও সম্পর্ক ছিল না। ‘জন্ম-মৃত্যু-বিয়ে’ আল্লাহর হাতে, আর সেই ভাগ্যচক্রেই আমরা একে অপরের জীবনে এসেছি—এটি পুরোপুরি পারিবারিক সিদ্ধান্তে।

গত বছর ৪ মার্চ, ২০২৪ এ যুক্তরাষ্ট্র থেকে মাত্র কিছু দিনের জন্য দেশে এসেছিল হামিম নীলয়। তখনই দুই পরিবারের সম্মতিতে আকদ্ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেহেতু আমরা দুইজন পৃথিবীর দুই প্রান্তে আছি এবং দুই পরিবারের আত্মীয়স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা ও প্রত্যাশার কথা ভেবে আমরা চেয়েছি সুন্দর সময়ে একটি অনুষ্ঠান করে বিষয়টি সবার সঙ্গে ভাগাভাগি করতে। তবে সুখবরটি আগেই ছড়িয়ে পড়ায় আমি কিছুটা বিব্রত, তবে আনন্দিতও।

সব ঠিক থাকলে খুব শিগগিরই নীলয় দেশে আসার কথা রয়েছে। তখন দুই পরিবারের আলোচনার ভিত্তিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিক আয়োজন হবে। ততদিন পর্যন্ত দোয়া, আশীর্বাদ ও ভালোবাসায় আমাকে রাখবেন।

এদিকে, গেল বছর ইমরানের সঙ্গে পড়শীর দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ