• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ

রিপোর্টারের নাম / ৮০ জন দেখেছে
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, অন্য যেকোনো আসামির মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও দুদকের আসামি হিসেবে দেশে ফিরিয়ে আনা হবে। আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রয়োজন হলে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে।

রবিবার (৬ এপ্রিল) দুপুরে ঈদ পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকের আসামি হিসেবে শেখ হাসিনা এবং অন্য আসামিদের মধ্যে কোনো পার্থক্য নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা হিসেবে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে।’

এছাড়া, টিউলিপ সিদ্দিকির পাঠানো চিঠির জবাব না দেয়ার বিষয়ে তিনি জানান, ‘চিঠি না দিয়ে পরামর্শ দেয়া হয়েছে আদালতের মুখোমুখি হওয়ার।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সাকিব আল হাসান আর দুদকের আইকন নেই এবং তদন্ত সাপেক্ষে তিনি দুদকের আসামিও হতে পারেন।

ব্রিফিংয়ের সময় দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘৭০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক দুটি মামলা করেছে।’

এছাড়া, ঈদের পর সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়ের সময় দুদক চেয়ারম্যান প্রধান উপদেষ্টার সাথে থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে যোগ দেওয়ার অভিজ্ঞতাও তুলে ধরেন।

এছাড়া, মিয়ানমারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান দুদক চেয়ারম্যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ