আহমেদাবাদে বিমান দুর্ঘটনার বলি ২৪১! নিহতদের পরিবার পিছু ১ কোটি টাকা সাহায্য টাটা গোষ্ঠীর
রিপোর্টারের নাম
/ ১৫৩
জন দেখেছে
আপডেট :
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
শেয়ার
গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ২৪১ জনের মৃত্যু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ছিলেন বিমানে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার বলি ২৪১, টেক-অফের পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এই যাত্রীবাহী বিমানটি। জানা গিয়েছে, বিমানটি টেক অফের প্রায় ৯ মিনিট পরেই এই দুর্ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা ANI-এর খবর অনুযায়ী এই দুর্ঘটনায় প্রাণ হারানো প্রতিটি ব্যক্তির পরিবারকে টাটা গ্রুপ ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খরচও টাটা গোষ্ঠীই বহন করবে এবং তাদের প্রয়োজনীয় সব চিকিৎসা ও সহায়তা দেওয়া হবে। এছাড়াও, বিজে মেডিকেলের হোস্টেল তৈরিতেও টাটা গোষ্ঠী সহায়তা করবে বলে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে ঊদ্ধৃত করে জানিয়েছে এএনআই।
বলেছেন, “আহমেদাবাদ এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা হৃদয়বিদারক। যাত্রী এবং ক্রুদের পরিবার যে যন্ত্রণা এবং উদ্বেগ অনুভব করছে তা অকল্পনীয়। এই অবিশ্বাস্য কঠিন মুহূর্তে তাদের প্রত্যেকের সাথে আমার সমবেদনা। প্রশাসনের জরুরি উদ্ধার এবং ত্রাণ প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ – প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ, প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ।”