• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

প্রশিকার উদ্যোগে বৃক্ষমেলায় এবারই প্রথম কবিতার আসর-২০২৫

রিপোর্টারের নাম / ১৫০ জন দেখেছে
আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫

জাতীয় বৃক্ষমেলা-২০২৫। নানা ব্যস্ততার মাঝেও প্রশিকার উদ্যোগে এই প্রথম প্রথমবারের মত বৃক্ষমেলায় কবিতা পাঠ এক ঐতিহাসিক প্রেক্ষাপটের সূচনা করলেন “প্রশিকার” স্বনামধন্য চেয়ারম্যান মিজ রোকেয়া ইসলাম ও প্রধান নির্বাহী মি. সিরাজুল ইসলাম। সেই সাথে যারা এই আয়োজনে উপস্থিত ছিলেন তারা এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

আমরা অনেক ধরনের মেলাকে কেন্দ্র করে কবিতা পাঠের আসর হতে দেখেছি কিন্ত এই প্রথম “প্রশিকাকে” দেখলাম জাতীয় বৃক্ষমেলায় কবিতা আবৃতি ও বৃক্ষরোপনকে গুরুত্ব দিয়ে এর উপর বহু মাত্রিক আলোচনার অনুষ্ঠান করতে। অনুষ্ঠানটি সত্যিকার অর্থে ব্যপক গুরুত্ব বহন করে।
উক্ত কবিতা আবৃতি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকগণ সেই সাথে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও ঐতিহ্যমন্ডিত হয়ে উঠেছিল যাদের আগমনে তারা হলেন কলকাতা থেকে আগত বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব আব্দুল কাইয়ুম। বাংলাদেশের যে সকল কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন তাদের মধ্যে আব্দুর রাজ্জাক ,কামরুল হাসান, রাজিয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, কাজল আক্তার, নিল হাসান, রোকেয়া মুন্নি, কাব্য কস্তা, নুর এমডি চৌধুরী ও মহসিনা শফিক অন্যতম।
অনুষ্ঠানটি শুরু হয়েছিল বিকেল সারে চারটার দিকে। পূর্ব ঘোষিত সময়ের মধ্যেই অধিকাংশ কবিগণ এসে উপস্থিত হন। বরাবরের মতই জাতীয় বৃক্ষমেলায় অংশগ্রন করা দেশের প্রথম সারির এনজিও ও মানবিক সংগঠন ‘প্রশিকার’ ৭০ নম্বর স্টলে। প্রথমেই হালকা নাশতাসহ চা চক্র অনুষ্ঠান হয়ে যায়। এর পরই শুরু হয় ফটোসেশান ও ভ্রাম্যমান কবিতা পাঠ।
সন্ধ্যা ঘনিয়ে এলে ফের ‘প্রশিকার’ পেভিলনে সকলকে সমবেত করেন শ্রদ্ধেয় রোকেয়া ইসলাম। সবার মাঝে খাবার পরিবেশন করেন। যিনি খাবার এনেছিলেন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম। চিকেন প্যটিস, কেক ও এক বোতল পানি। খাবার শেষ হলে শুরু হয় দ্বিতীয়ার্ধ অনুষ্ঠান আলোচনা সভা ও কবিতা পাঠ।
শুরুতেই গঠনমূলক আলোচনার পর অসাধারণ কবিতা পাঠ করে শুনান বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবদুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক সাহেবের পর স্বরচিত কবিতা পড়ে শুনান বিশিষ্ট কবি যার কবিতার সুর ও ব্যঞ্জনায় মুগ্ধ হয়েছিল সম্মানিত সকল উপস্থিতিগণ তিনি হলেন শ্রদ্ধেয় রাজিয়া সুলতানা।
এরপর স্বরচিত কবিতা পড়ে শুনান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম। আব্দুল হালিম সাহেবের পর অনবদ্য কবিতা পড়ে শুনান কবি ও লেখিকা রোকেয়া মুন্নী।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন এ যুগের তারুণ্যের কবি, দ্রোহের কবি কবি নীল হাসান। অসাধারণ ছিল তার উপস্থাপনা। লেখিকা রোকেয়া মুন্নীর পর দীর্ঘ সময় যিনি পরিবেশ বান্ধব ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন সুদুর কলকাতা থেকে আগত বিশিষ্ট কবি ও সাহিত্যিক আব্দুল কাইউম।
স্বরচিত কবিতা পড়ে শুনান কাজল আক্তার, কাব্য কস্তা, নুর এমডি চৌধুরী ও মহসিনা শফিক প্রমুখ। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্য প্রদান করেন প্রশিকার মানবিক উন্নয়নের চেয়ারম্যান বিশিষ্ট কবি ও সাহিত্যিক মিজ রোকেয়া ইসলাম। মিজ রোকেয়া ইসলাম তার গুরুত্বপূর্ণ আলোচনায় বলেন, ‘প্রশিকার’ এই আয়োজন আজকে যারা উপস্থিত ছিলেন তারা সত্যিকার অর্থে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের সূচনা করে গেলেন যার স্মৃতি এদেশ বহন করবে বহন করবে প্রশিকা মানবিক উন্নয়ন সংগঠন।
পরিশেষে মিজ রোকেয়া ইসলাম প্রশিকার প্রধান নির্বাহী মি. সিরাজুল ইসলাম সাহেবের সন্তুষ্টির কথা উপস্থিত সকলকে জানিয়ে দিয়ে বলেন, মি. সিরাজুল ইসলাম সাহেব অত্যন্ত খুশি হয়েছেন এমন একটা সাহিত্য অনুষ্ঠান প্রশিকার উদ্যোগে করতে পারার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১