• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

তোমাতেই মধুময় || নুর এমডি চৌধুরী

রিপোর্টারের নাম / ১৯১ জন দেখেছে
আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

কোন্ যে ক্ষনে হৃদয় অংগনে
লাগিলো প্রেমের দাগ,
তোমার সনে বিরহ বিনে
ছিলোনা অনুরাগ।
বছর কুড়ি হয়েছে গত
অভিযোগ অভিমানে,
শত অভিযোগ নিয়েও তোমায়
খুজেছি সবখানে।
জীবনের যত অভিলাষ ছিল
ছিলো যতরুপ সাধ,
মিছে হয়েছে বিরহ রোদনে
আনন্দ আহল্লাদ।
তবু ভালোবাসি, তবু ভালোবাসা
তোমাতেই বড় সাধ,
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে
ঢালি জলপ্রপাত।
যদিগো কভু পাথর হৃদয়ে
এতটুকু মায়া হয়,
তোমাতেই সপি প্রেম সাধনা
তোমাতেই মধুময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০