• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

‘হৈমন্তিকা এসো এসো’ শিরোনামে অনুষ্ঠিত হলো ‘বৃহস্পতির আড্ডা’ অনুষ্ঠান

রিপোর্টারের নাম / ১৫৯ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

“হৈমন্তিকা এসো এসো “শিরোনামে বৃহস্পতির আড্ডার”অনুষ্ঠানে গুণীজনদের কবিতা পাঠ, গান আর কথা সাহিত্যিকদের জ্ঞানগর্ভ আলোচনা হেমন্তকে বিশেষ রুপে সমৃদ্ধ করেছে।

 

“গতকাল ( ৩০অক্টোবর-২০২৫) বৃহস্পতির আড্ডা”র সভাপতি কথা সাহিত্যিক রোকেয়া ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা অনুষ্ঠান। স্থান ডরপ হোম, মিরপুর ঢাকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও কথা সাহিত্যিক প্রাবন্ধিক নুর কামরুন নাহার।

শুরুতেই পরিচয় পর্বে নাতিদীর্ঘ প্রবন্ধ পাঠ করে শুনান প্রাবন্ধিক নুর কামরুন্নাহার। প্রবন্ধ পাঠটি সংক্ষিপ্ত হলেও ইহা ছিলো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ যা শ্রবণে পুরো হল মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলো।

কবিতার তরঙ্গে ভেসে ভেসে আসছিল সাহিত্যের রস আস্বাদনের ফাঁক গলিয়ে সুরের ইন্দ্রজালের মন্ত্র যা সত্যিকার অর্থেই হৈমন্তিকা পেয়েছিল উপভোগের বিচিত্র রুপ।

কবিতা, গান আর প্রবন্ধ পোশাক সবকিছুতেই ছিল সমৃদ্ধ ঋতু হেমন্তের রঙ রুপের আবহ। কবিতা প্রবন্ধ গল্পে হেমন্ত যেন সেজেছিল দেশকাল ঋতু ছাপিয়েও সাহিত্য আন্তর্জাতিক রুপও বয়ে এনেছিল বৈচিত্রে।

সাহিত্য এমন এক ধারা অনস্বীকার্য লেখকরা দূত হয়ে বহন করে নিয়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে।

কবি কথাসাহিত্যিক ও সঙ্গীত শিল্পীদের সমন্বয়ে যদিও অনুষ্ঠানের আয়োজন ছোট ছিলো কিন্তু দেশ বরেণ্য গুণীজনদের একান্ত উপস্থিত সমৃদ্ধ করে তুলেছিল আড্ডাটিকে।

উপস্থিত ছিলেন “বৃহস্পতির আড্ডার” স্বপ্নদ্রষ্টা এ এইচ এম নোমান। “বৃহস্পতির আড্ডার” একান্ত স্বজন বাংলা একাডেমি পদক প্রাপ্ত কবি ফারুক মাহমুদ, কবি মানিক মোহম্মদ রাজ্জাক, কথা সাহিত্যিক রোকেয়া ইসলাম, কথা সাহিত্যিক নুর কামরুন্নাহার, কবি অরবিন্দ চক্রবর্তী, কবি কামরুল হাসান, কবি আবদুর রাজ্জাক, কবি শেখ ফিরোজ বাবু, কবি পুলিন রায়, কবি তাহমিনা শিল্পী, কবি মঈন মুরসালিন, কবি হাসিদা মুন, কবি রাজিয়া সুলতানা, কবি চঞ্চল কুদ্দুস, কবি ইমরোজ তন্ময়, কবি মুক্তি পিয়াসি, কবি আয়শা জাহান নূপুর, ঝন্টু নাথ, সঙ্গীত শিল্পী শওকত হোসেন, সঙ্গীত শিল্পী উম্মে রুমা ট্রফি ও সঙ্গীত শিল্পী ইশরাত জাহান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১