• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]

স্মৃতির পশরা || নুর মোহাম্মদ

রিপোর্টারের নাম / ২৬০ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ঝিমধরা রোদ, বারান্দায় আমি একা,
টেবিলে জমেছে অসংখ্য ধুলোবালি।
ঘড়ির কাঁটাটা উঠছে বয়স দিন,
চশমার ফাঁকে ম্লান হয়ে আসে আঁখি,
স্মৃতির পাতায় জাগে শহস্র স্মৃতি—
যেথায় ছিল জীবনটাই রঙিন।

কোথায় হারালো পলাশ ফোঁটা দিন?
দীঘির জলে রঙিন শাপলা ফুল,
কদম শাখায় কোকিলের কুহু ডাক—
নেই আজ তার কিছু!
সহসাই আমি একা,
হৃদয় কাঁদে সময়ের বেড়া-জালে,
আঁখিপাতে ঝরে সহস্র পরিতাপ।

ফাগুনের আঁকা ছবি, চুলের কোঁকড়ায়
স্নিগ্ধ ভোরের হাওয়া,
পাখিদের ডানায় তরুণ্যচ্ছটার গান,
নিঃস্বার্থ সেদিনের যত চাওয়া!
এসো মোর প্রাণে, হৃদয়-মাঝখানে
সেই অবুঝ আহ্বান।

আজ দখিনা দুয়ার খোলা,
মৃদু বাতায়ন বহে চারিধার,
আকাশে বাতাসে দোলা।
ক্লান্তি মোর মনপ্রপাতে, অতীত ফিরে চায়—
ওহে ফাগুন, জ্বালিয়ে আগুন,
ফিরে আয়, ফিরে আয়!

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১