• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]

রাজধানীর কুড়িল বিশ্বরোডে দাড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন

রিপোর্টারের নাম / ১৩৫ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

কুর্মিটোলা ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ১টা ৪০ মিনিটের দিকে আমিরা জানতে পারি কুড়িল বিশ্বরোডে বিআরটিসির একটি দ্বিতল বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে দ্রুত গিয়ে পৌঁছে।

প্রাথমিকভাবে কা বা কারা, কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে কিনা সেই খবরও পাওয়া যায়নি।

বাসটি কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে ময়লার ডিপোর পাশে সড়কে দাঁড়িয়ে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ