• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদকে ধন্যবাদ

রিপোর্টারের নাম / ৭১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নেপালের সরকারের বয়স মাত্র ১ বছর!
ইন্দোনেশিয়ার সরকারের বয়সও ছিলো মাত্র ১ বছর।
তাও আবার জনতার জনপ্রিয়তায় নির্বাচিত হয়েছিলো।
মাত্র ১ বছরের সরকারের উপর জনগণ ক্ষোভ ঝাড়ছে কয়েক বছর শোষণের রাগ!
আওয়ামীলীগের উপর এদেশের মানুষ ১৭ বছরের ক্ষোভ ঝাড়তে পারে নাই। তার আগেই প্রশাসনের কড়া পাহাড়ায় দেশ ছাড়ছে।
কিন্তু বহু বছরের সঞ্চিত সেই ক্ষোভটা ঝাড়তে পারে পরবর্তী সরকারের উপর।
মানে আগামীতে কোন নির্বাচিত সরকারও যদি ফ্যাসিবাদী কায়দার রাজনীতি করতে আসে,
নেপাল ,শ্রীলঙ্কা ,ইন্দোনেশিয়ার মন্ত্রিদের মতো পরিস্থিতি হতে পারে।
নেপাল, শ্রীলঙ্কা ,ইন্দোনেশিয়া কিভাবে মন্ত্রীদের গণপিটুনি দিয়ে জনতা মারছে আপনারা নিশ্চয়ই দেখছেন।
শুধু নেতাদের না যারা দুর্নীতির সাথে যুক্ত ছিলো সেই সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরও গণপিটুনি দিচ্ছে।
বিএনপির সালাউদ্দিন ভাই বুঝতে পারছেন, মাফিয়াগিরির রাজনীতি বাংলাদেশ থেকে চির বিদায় নিছে।
এদেশের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ সঞ্চিত হচ্ছে।
হাসিনার জুলুমের ক্ষোভ অন্য কারো উপর ঝাড়বে।
শুধু জু্লাই সনদ না,
দরকার ৭২ এর সংবিধানের পরিবর্তন।
বড় ধরনের সংস্কার আর বিচার।
ডাকসু ,জাকসুর পরিস্থিতি দেখে মনে হচ্ছে ছাত্র- জনতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলকে মানুষ আগের মতো নিচ্ছে না।
অলরেডি ঢাবি,জাবি,বুয়েট,কুয়েক,চুয়েসহ অনেক বিশ্ববিদালয় ছাত্রদলকে লাল কার্ড দেখাইছে।
যারা বিএনপির সমর্থক ছিলো তারাও লাল কার্ড দেখাচ্ছে।
পরিস্থিতি বলছে, স্কুল ,কলেজ ,বিশ্ববিদ্যালয়ে নির্বাচন দিলে কোথাও ছাত্রদল পাশ করবে কিনা সন্দেহ।
দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির জয় হওয়ার চান্স কম।
কারণ বিএনপি ,ছাত্রদলের চরিত্র লীগের মতো হয়ে প্রকাশ পাচ্ছে।
এতে করে জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন।
জিয়াউর রহমান আর খালেদা জিয়ার আর্দশের রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন।
এখনো সময় আছে নতুন ধারার রাজনীতিতে মুভ করুন।
তারেক রহমান বার বার আপনাদের সতর্ক করছে,
সামনের নির্বাচন অনেক কঠিন হবে।
আমি বলি কি ,নির্বাচন করে টিকে থাকা আরো বেশি কঠিন হবে।
ছাত্র -জনতার চাওয়াকে গুরুত্ব দিয়ে তাদের কাছে টেনে নিন।
সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ!
বাংলাদেশের মানুষের পালর্স বুঝে বাস্তব মুখি কথা বলার জন্য!!!  Anisur Rahman এর ফেইসবুক আইডি থেকে নেয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ