• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

আগামী নির্বাচন দেশের গণতন্ত্রে নতুন যুগের সূচনা করবে: প্রধান উপদেষ্টা

রিপোর্টারের নাম / ৮৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের প্যারিসের মেয়র অ্যানে হিদালগো। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন ফ্রান্সের প্যারিসের মেয়র অ্যানে হিদালগো।
মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের প্যারিসের মেয়র অ্যানে হিদালগো। বৈঠকে প্যারিসের মেয়রকে মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।
বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি, ক্রীড়া, সামাজিক উদ্যোগ ও বৈশ্বিক মানবিক সংকট নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রম, ক্রীড়া ও অলিম্পিকে সামাজিক ব্যবসার সম্ভাবনা, বৈশ্বিক শরণার্থী সংকট, বিশেষ করে রোহিঙ্গা মানবিক সংকট নিয়ে এ বৈঠকে দুজন মতবিনিময় করেন।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। আগামী সাধারণ নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের গণতন্ত্রে একটি নতুন যুগের সূচনা করবে।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে একটি ভিত্তিমূলক ঘটনা হবে, যা দেশের গণতন্ত্রকে দৃঢ়ভাবে এগিয়ে নেবে।
সংকটময় সময়ে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন মেয়র হিদালগো। তিনি বলেন, ‘আপনি অসাধারণ কাজ করেছেন এবং আপনার অঙ্গীকার মানবতার জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।’
মেয়র হিদালগোকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন মুহাম্মদ ইউনূস। বৈঠকে এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১