• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর গ্রেফতার

নুর এমডি চৌধুরী, সম্পাদক, বার্তা বাংলাদেশ / ১৩৭ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় দণ্ডপ্রাপ্ত পলাতক মেজর (অবসরপ্রাপ্ত) মো. মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) । বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। তিনি বিগত ৪৫ বছর ধরে পলাতক ছিলেন।

জানা গেছে, মিরপুর ডিওএইচ থেকে গ্রেফতারের পর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বেলা ৩টার দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০