• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
নতুন নৌবাহিনী প্রধান কে এই খোন্দকার মিসবাহ উল আজীম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর গ্রেফতার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড মন্ত্রিসভায় আসছে ব্যপক পরিবর্তন, আসছে নতুন মুখ আলোচনায় আছেন যারা সরবরাহ বেড়ে যাওয়ায় মিরকাদিমে কমেছে ইলিশের দাম স্বস্তি ক্রেতাদের মনে শশুর বাড়ী ঘিরে মৃত্যুর রহস্য গুনারীতলার মামুনের জামালপুর জেলার লোকসংগীতের এক প্রবাল পুরুষ বাউল শিল্পী চাঁন বয়াতি ভাংতি না থাকায় ভারতের কর্ণাটক রাজ্যের পরিবহন মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলো হেলপার ট্রাম্পের মিম কয়েন বিনিয়োগকারীদের ৩৮০ কোটি ডলার লোকসান

এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড

নুর এমডি চৌধুরী, সম্পাদক, বার্তা বাংলাদেশ / ৪ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ নিয়ে এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি। তবে আগামী ২০ ‍জুলাইকে লক্ষ্য নিয়ে ফল প্রকাশের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কাজ চলছে। সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তারা জানান, ফল প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২০ জুলাইকে লক্ষ্য ধরে সব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

প্রকাশ থাকে যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে প্রকাশ করা হয়। এ বছর এসএসসি পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন ও কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ