• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

হে আমার স্বদেশ || নান্নু পারভেজ

রিপোর্টারের নাম / ১০৩ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

বিষাদের কালো ছায়া মুছে বাতাসের তরঙ্গে বাজে সুরবাজে দামামা থামবে না আর চিত্তের ক্ষুধাহৃদয়ের জ্বালা নিভবেনা অনলের তৃষ্ণা।জলপাই রঙে জীবন শুধু নিরবতা ভাঙ্গেস্লোগানে থাকে স্বাধীন সত্তা বাতাসে বহে আগুনের ছটা
তোমার নেশায় বিভাজিত জাতি খন্ডিত লাশ
শেকড় কেটে বানিয়েছে ছেঁড়া ইতিহাস
ছন্দ হারিয়ে হা হুতাশ তাল লয় খোঁজে
হারিয়েও খুঁজছে সঠিক নিশানা।
অন্ধকার গলি হতে জন্ম নিচ্ছে যুদ্ধের দামামা
শব্দের ধ্বনিতে প্লাবিত সমর সময় ছুটে আসে ধেয়ে
সামনের দিকে।
অকুতোভয় জীবন সাথী
প্রজাপতির মতো ঝাঁপ দেয় আগুনের ভিতর
কোন ভয় নেই জিততে হবে
প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি পদক্ষেপে।
বসে নেই কবিও সমানতালে এগিয়ে চলে কলম যুদ্ধে অগ্নিঝরা বানিতে কেঁপে ওঠে মঞ্চ
মাইকে ভেসে বেড়ায় উত্তাল তরঙ্গ
তরঙ্গে তরঙ্গে বিদ্যুতের আলোয় আলোকিত
আলোহীন দেশ
ছন্দে ফিরে আবার গেয়ে ওঠে বিজয়ের গান
হে আমার জন্ম জননী স্বদেশ।
৩০.০৯.২৫.ইং নিজ বাড়ি মাদারগঞ্জ জামালপুর।
৭১৫(৫০) নং কবিতা কাব্যগ্রন্থঃ মম অঞ্জলি।
পোস্টিংঃ০৩.১০.২৫.ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১