• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]

হাসিনা ইস্যুতে স্পষ্ট বার্তা দিলেন ভারত

রিপোর্টারের নাম / ৮৬ জন দেখেছে
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

৫ই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতের আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কূটনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দীর্ঘদিন।

দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করছেন বলে জানা গেলেও, এতদিন ভারত সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেননি। তবে এবার প্রথমবারের মতো পরোক্ষ প্রতিক্রিয়া এসেছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রীর কাছ থেকে।

নয়াদিল্লিতে বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান বর্তমানে একটি বিচারিক বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে।”

সাবেক প্রধানমন্ত্রীর অবস্থান রাজনৈতিক আশ্রয় বা পৃষ্ঠপোষকতার অংশ কিনা এমন প্রশ্নে তিনি বিস্তারিত ব্যাখ্যায় যেতে রাজি হননি। বরং বলেন, “বিষয়টি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে, তাই এই মুহূর্তে কিছু বলা গঠনমূলক হবে না।”

ভারত কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে পুনর্বহাল করার চেষ্টা করছে কিনা এমন প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রী স্পষ্টভাবে জানান, “ভারত রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থাকতে চায়। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের ম্যান্ডেট। বাংলাদেশের জনগণ যাকে নির্বাচিত করবে, ভারত সেই সরকারের সঙ্গেই কাজ করবে।”

দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সীমান্ত ব্যবস্থাপনা ও পানি বণ্টন নিয়ে কিছু আলোচনার ইঙ্গিত দিলেও, বাংলাদেশ ও তৃতীয় কোনো দেশের সম্পর্ক নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। বিক্রম মিশ্রীর মতে, “ভবিষ্যতের জন্য টেকসই সম্পর্ক গড়তে উভয় পক্ষকেই দায়িত্বশীল ও পরিমিত আচরণে মনোযোগী হতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ