• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]

পেটুক || এবিএম সোহেল রশিদ

রিপোর্টারের নাম / ৬৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

গোলাভরা ধান পুকুরভরা মাছ
এখন দূরের কোনো গান! আষাঢ়ে গল্প!
আমাদের আছে শুধু ঐতিহ্যের বটগাছ
দশ টাকায় বাজার! দশ পয়সায় লেবুনচুস
শৈশবের সেই বিলাসী জীবন! এখন কল্পকাহিনি
হজমি, আচার, কটকটি, মুড়িমুড়কি
সোনায় মোড়ানো স্মৃতির ঝাঁপিতে কেউ রাখিনি।
শিল্পকলার দোতারায় চলছিল
আগে কি সুন্দর দিন কাটাইতাম
আমি পথের দূরত্ব না মেপে সময়যন্ত্রে চেপে
এক শতাব্দী পেছনে গেলাম
শৈশব আমাকে বলেছে, যায় দিন গেছে
তাকে নয়, আগামীকে নাও বেছে’
হঠাৎ করেই হাঙর হয়ে উঠছে সর্বভুক
দাঁতাল রাজনীতিতে আমরা হিংস্র পেটুক!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ