মাদারগঞ্জ জামালপুর এর আরেক কৃতিসন্তান হোসনা আফরোজা
রিপোর্টারের নাম
/ ৭৩
জন দেখেছে
আপডেট :
রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
শেয়ার
জামালপুর জেলার মাদারগঞ্জব থানাধীন বেতাগা গ্রামে জন্মগ্রহণ করেন হোসনা আফরোজা। হোসনা আফরোজা বর্তমানে বগুড়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।
হোসনা আফরোজা ১৯৭৭ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন মরহুম মোঃ আব্দুল লতিফ সাহেব ইসলামী চিন্তাবিদ ও পন্ডিত ব্যক্তি যিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন দীর্ঘদিন। তার মাতা, মিসেস জহুরা বেগম তিনি ছিলেন একজন গৃহিনী।
জনাব হোসনা আফরোজা নিজ গ্রামে নামকরা পলিশা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯১ সালে এস.এস.সি এবং ১৯৯৩ সালে এইচএসসি পাশ করেন। উভয় পরীক্ষায় তিনি বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত হন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ হতে ১ম শ্রেণীতে বৃত্তিসহ স্নাতক (সম্মান) এবং একই বিভাগের অনুজীব বিষয়ে থিসিসসহ ১ম শ্রেনীতে এম.এসসি ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে চাকুরীরত অবস্থায় তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ইন গভার্নেস এন্ড ডেভেলপমেন্ট (এমএজিডি) ডিগ্রি অর্জন করেন।
জনাব হোসনা আফরোজা ২০০৫ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৪তম ব্যাচের সদস্য হিসেবে সিভিল সার্ভিসে যোগদান করেন। চাকুরি জীবনে তিনি দিনাজপুর ও নরসিংদী জেলায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার(ভূমি) হিসেবে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় এবং রাজবাড়ি সদর উপজেলায় দায়িত্ব পালন করেন।
উপজেলা নির্বাহী অফিসার হিসেবে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় তিনি কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ভূমি আপীল বোর্ড এবং বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন পদায়িত ছিলেন। সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৩ আগস্ট ২০২৪ তারিখে সরকারের উপসচিব হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। ৯সেপ্টেম্বর ২০২৪ তারিখে সরকার তাকে বগুড়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করলে তিনি ১২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বগুড়া জেলায় যোগদান করেন।
২০২৫ সালের ২০ মার্চ তিনি সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্বামী মোঃ হাসান মামুন তিনি পটুয়াখালী জেলার সন্তান । জনাব হোসনা আফরোজা এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী।
জনাব হোসনা আফরোজা বর্তমানে বগুড়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দক্ষতা ও ন্যায়নিষ্ঠার সহিত কাজ করে যাচ্ছেন। দূর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যে তিনি অঙ্গীকারবদ্ধ।