নিজের হাতে গড়া ট্রাইব্যুনাল নিজের বিরুদ্ধে ফাঁসির রায় দিল
রিপোর্টারের নাম
/ ৬৪
জন দেখেছে
আপডেট :
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
শেয়ার
হাসিনার রায়ের পরই বাংলাদেশ জামায়াত ইসলামের আমীর ডা: মো: শফিকুর রহমান তিনি তার ভেরিফাই ফেসবুক আইডিতে লিখেন,
বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে। নানা রাজনৈতিক উত্তাপ, সামাজিক অস্থিরতা ও দীর্ঘদিনের অনিশ্চয়তার মাঝে আমাদের জন্য জরুরি হলো—ন্যায়বিচার, সত্য এবং জনগণের অধিকারকে সবচেয়ে উঁচু আসনে প্রতিষ্ঠা করা।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি দেশ তখনই সত্যিকার অর্থে অগ্রসর হয়, যখন সেখানে বৈধতা, ন্যায়, স্বচ্ছতা এবং জনগণের মতামত সর্বাধিক মর্যাদা পায়। ব্যক্তিনির্ভর রাজনীতির ঊর্ধ্বে উঠে, নীতিনির্ভর রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করাই আজ সময়ের দাবি।
এই সংকটময় সময়ে আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই—আমাদের সংগ্রাম কারো বিরুদ্ধে নয়; আমাদের সংগ্রাম ন্যায়, অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। আমরা চাই এমন একটি বাংলাদেশ, যেখানে সব নাগরিক নিরাপদে মত প্রকাশ করতে পারে, যেখানে বিচার হবে নিরপেক্ষ, এবং যেখানে পরিবর্তন আসবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে।
আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি—ধৈর্য, সতর্কতা ও ঐক্য বজায় রাখুন। আমাদের লক্ষ্য হোক শান্তি, ন্যায় ও জাতীয় পুনর্গঠন। আল্লাহ তায়ালা আমাদের দেশকে সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত করুন।
উক্ত পোস্টটিতে এ পর্যন্ত ৫৮ হাজার লাইকসহ চার হাজার পাঁচশোরও অধিক কমেন্ট পড়েছে। কমেন্টে M R Khan তিনি তার মন্তব্যে লিখেন,
হাসিনার রাষ্ট্রীয় দাফন শুরু হলো। হাসিনার কোনোদিন ফেরা হবে না। এই হায়েনার মৃত্যু হবে বিদেশ বিভুইয়ে। তার চ্যাপ্টার যে ক্লোজড এটা তার মনিবও জানে। মাঝেমধ্যে এসব চিক্কুরবাক্কুর আসে ছাগলের চার নাম্বার বাচ্চাদের মনে একটু দোলা দেয়ার জন্য। এগুলা সব পলিটিকাল মিনিংলেস। হাসিনা ফিনিশড। নোট ইট ডাউন।
Syed suhan Ahmed sagot লিখেন, নিজের হাতে গড়া ট্রাইব্যুনাল নিজের বিরুদ্ধে ফাঁসির রায় দিল এর থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত।
সত্যিকার অর্থেই এই রায় থেকে সকল রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আইন সবার জন্যই সমাম। কেউই আইনের উর্ধে নয়।