• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
  • [কনভাটার]

ধর্ম অবমাননার অভিযোগে বাউল আবুল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ

রিপোর্টারের নাম / ৭২ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগে বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে।

আবুল সরকারের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে তিনি “ইসলাম ধর্মের বিশ্বাসের অবমাননা করে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে কটূক্তি করে অবমাননামূলক অট্টহাসি দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার উদ্দেশ্যে উসকানি দেয়ার অপরাধ” করেছেন।

যদিও তার ভক্ত-শিষ্যদের দাবি পালাগানের নির্দিষ্ট একটি অংশ কেটে বিভ্রান্তিমূলক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

বিশিষ্টজনেরা বলছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে মাজার ভাঙা, গানের আয়োজন বন্ধ করাসহ সাধনার ধারার সাথে যুক্ত শিল্পীদের বিরুদ্ধে ঘটা এসব ঘটনা কোনোভাবেই “গ্রহণযোগ্য না”।

 

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার থাকাকালীন শিল্প-সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদের দমন পীড়নের যে চর্চা দেখা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের পরও সেই ধারাবাহিকতা চলমান আছে বলেও মন্তব্য করেছেন তারা।

বাউল আবুল সরকারের বিরুদ্ধে বস্তুত কী অভিযোগ? গত চৌঠা নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে সংগীত পরিবেশন করেন বাউল আবুল সরকার।
সেই পরিবেশনার কিছু অংশের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে তিনি “মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটূক্তি” করেন বলে অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকার আলেম-ওলামা ও তৌহিদি জনতা।

আবুল সরকারের ভক্ত ও শিষ্য রাজু সরকার বিবিসি বাংলাকে বলেন, বুধবার রাত একটার দিকে মাদারীপুরের একটি গানের আসর থেকে “নিরাপত্তার কথা বলে” রাজৈর থানার পুলিশ আবুল সরকারকে নিয়ে যায়।

পরদিন বৃহস্পতিবার দুপুরে আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজস্ট্রেটের আদালত প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন “মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তাওহিদী জনতা”।

এসময় সেখানে উপস্থিত কয়েকজনের হাতে “আবুল বয়াতির ফাঁসি চাই” লেখা কাগজও ধরে থাকতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০