বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী লেখক ফোরামের দোয়া ও মোনাজাত
রিপোর্টারের নাম
/ ৬২
জন দেখেছে
আপডেট :
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
শেয়ার
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী লেখক ফোরামের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো দোয়া মোনাজাত।
আজ শনিবার (২৯ নভেম্বর ২০২৫) বাদ যোহর জাতীয়তাবাদী লেখক ফোরামের পক্ষ থেকে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী তিন তিনবারের জননন্দিত প্রধানমন্ত্রী মানবতার মা বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের ব্যবসায় অনুষ্ঠিত হলো দোয়া মাহফিল।
এতে সভাপতিত্ত করেন কবি শাহীন রেজা। কবি শাহীন রেজা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, এদেশের জনগণ বেগম খালেদা জিয়াকে সততা ও নিষ্ঠার প্রতীক হিসেবে জানেন। তারা মনে করেন, খালেদা জিয়ার কাছ থেকে জাতির প্রত্যাশা অনেক। তিনি এখনও জাতিকে অনেক কিছু দিতে প্রস্তুত। তিনি সুস্থ হয়ে উঠলে এদেশে সুশাসন ও সমৃদ্ধি উত্তোরত্তোর বৃদ্ধি পাবে।
কবি শাহীন রেজা আরও বলেন, খালেদা জিয়া ঐক্য শান্তি ও অগ্রগতির প্রতীক। মানবতাবাদী এ নেত্রী দেশ থেকে সকল শ্রেণীবৈষম্য দূর করে জাতিকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবেন।
বক্তৃতা কালে সংগঠনের সাধারণ সম্পাদক ড. শহিদ আজাদ বলেন, আমাদের জীবনে জাতীয়তাবাদের যে সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন বেগম জিয়া তারই ধারাবাহিকতায় এদেশকে এগিয়ে নিয়ে গেছেন। তার সেই ঐতিহাসিক ভূমিকাকে এ জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।
বক্তারা মনে করেন, বেগম জিয়া সুস্থ হয়ে আবার দেশের হাল ধরলে এ জাতি ঐক্যবদ্ধভাবে আরও অনেকদূর এগিয়ে যাবে। তারেক রহমানের নেতৃত্বকে আরও গতিশীল করতে বেগম জিয়ার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি শাওন আসগর ও সাজেদা আলী হেলেন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রনো ও মিতা আলী, অর্থবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিকদার, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক হাসান কামরুল, ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, যুগ্ম প্রচার সম্পাদক জাবেদ পাটোয়ারী প্রমুখ।