• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]

প্রেমের দুই ধাপ আকর্ষণ থেকে আসল ভালোবাসা || শাহানা আকতার

রিপোর্টারের নাম / ১৬০ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

একজন মানুষ সারা জীবনে দুইবার প্রেমে পড়ে। পৃথিবীর সমস্ত সুখী দম্পতি দুইবার প্রেমে পড়বেই।প্রথম প্রেম ঘটে যখন মানুষ একে অপরের বাহ্যিক গুণাবলীর দিকে আকৃষ্ট হয়—সৌন্দর্য, সাফল্য, যোগ্যতা, স্মার্টনেস, অবস্থান, ধন-সম্পদ—এর মধ্যে কোনো না কোনো বৈশিষ্ট্য দেখে। এটিই প্রথম ধাপের প্রেম। আসলে এটি পুরোপুরি প্রেম না বলে আকর্ষণ বলা ভালো।

আসল প্রেম শুরু হয় দ্বিতীয় ধাপে। দুজন মানুষ বিবাহের পর একই ছাদের নিচে থাকতে থাকতে একে অপরের বিপরীত ব্যক্তিত্ব, ভিন্ন চিন্তা ও অভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে শেখে। এই ধাপের প্রেমে বাহ্যিক সৌন্দর্য আর গুরুত্বপূর্ণ নয়। বরং এটি দায়িত্ব, কর্তব্য, এবং যত্নের মধ্যেই লুকিয়ে থাকে—গভীর ভালোবাসা।

হ্যান্ডসাম স্বামীর ধীরে ধীরে টাক হওয়া মাথা, পাশে ঘেঁঁ ঘেঁঁ করে নাক ডাকার অভ্যাস—কিছুই স্ত্রীর কাছে অসহনীয় মনে হয় না। সুন্দরী, স্লিম, উজ্জ্বল চোখের প্রেমিকা—যাকে প্রথমে প্রেমে পড়েছিল প্রেমিক—কয়েক বছরের মধ্যে চোখের নিচে কালি, হালকা মোটা ভাবেও তার কাছে সবচেয়ে সুন্দরী মনে হয়।

দায়িত্ব ও যত্নের মধ্যেই বাহ্যিক সৌন্দর্য যেন মিলিয়ে যায়। প্রথম ধাপের প্রেমে “আমি তোমাকেই ভালোবাসি” বলা প্রায়ই প্রয়োজন হয়। কিন্তু দ্বিতীয় ধাপের প্রেমে, ভালোবাসা কথায় নয়, অনুভূতিতে প্রকাশ পায়।

এই হলো প্রেমের আসল রূপ—প্রথম আকর্ষণ থেকে দ্বিতীয় ধাপের নিঃশব্দ, নিখুঁত ভালোবাসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০