• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

গুনারীতলা হাইস্কুলের এসএসসি ব্যাচ ২০০৮ কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান-২০২৬।

রিপোর্টারের নাম / ১৩২ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

প্রতিবারের মত এবারও অনুষ্ঠিত হলো জামালপুর জেলার মাদারগঞ্জ থানার গুনারীতলা গ্রামের ঐতিহ্যবাহী গুনারীতলা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাংগনে “ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান” ২০২৬।

১৮মার্চ বুধবার সকাল দশ ঘটিকার সময় গুনারীতলা হাইস্কুল মাঠে এমন মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ২০০৮ ব্যাচের বন্ধু লতিফুল ইসলাম বাবু।

লতিফুল ইসলাম বাবু তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের এই সুন্দর আয়োজনে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করি।

লতিফুল ইসলাম বলেন, আজকের এই আয়োজন শুধু আমার একার আয়োজন নয়। আজকের এই আয়োজন ২০০৮ ব্যাচের সকল ছাত্র ছাত্রীর পক্ষ থেকে। আয়োজনটি হয়তো ক্ষুদ্র কিন্ত আমাদের প্রত্যাশা অনেক বড়। আমরা সব সময় চাই আপনাদের যে কোন প্রয়োজনে আমরা পাশে থাকতে।

লতিফুল ইসলাম আরও বলেন, আমরা তরুণ আর তরুণ হিসেবে বয়োজ্যেষ্ঠদের প্রতি সমাজের সুবিধা বঞ্চিত মানুষগুলোর প্রতি যথাযথ দায়িত্ব রয়েছে। আর সেই দায়িত্ববোধ থেকেই আমরা চাই সকলে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটা সুন্দর সমাজ গঠন করতে যে সমাজে ধনী দরিদ্রেট ভেদাভেদ থাকবেনা থাকবে মেইল বন্ধন।

বার্তা বাংলাদেশ২৪. কমের প্রতিনিধি জানান, গুনারীতলা হাইস্কুলের এসএসসি ব্যাচ ২০০৮ এর সকল শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় এরুপ মহৎ কার্য্যক্রমটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রায় তিনশত জন গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের উপস্থিতি লক্ষ করা গেছে। উপস্থিতির মধ্যে উক্ত ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠান আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে একজন বলেন, এরুপ মানবিক উদ্যোগ সত্যিকার অর্থেই প্রশংসনীয়। তিনি আরও বলেন, এভাবে যদি সকল ব্যাচের শিক্ষার্থীরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন ঘটানো সম্ভব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১