Don’t ignore your intuition…
তোমার অন্তর দৃষ্টি তোমাকে
যেকোন কিছুর পূর্বাভাস দিয়ে দেয়
যা তুমি অনুভব করতে পারো,
তা উপেক্ষা বা অবহেলা করোনা।
আমরা অনেক সময় আসপাশের
মানুষকে জিজ্ঞেস করি নিজের
intuition নিয়ে কিন্তু সেটার ব্যাপারে
সাবধান হইনা। কিন্তু হওয়াটা জরুরী।
মনে যা খটকা তৈরী করে তা তোমার
অন্তরদৃষ্টির চিন্তা। তাঁকে পরখ
করে চলার মধ্যে কোন সমস্যা নাই।
বারবার মন বলে ওঠে যে কথা
তা একবার অনুসন্ধান করো ।
অন্তর যা বলে ওঠে ,
কিছু না কিছু সেখানে থাকেই।
ভালো মন্দ সবটাই যাচাই করো।
বৃষ্টির আগে যেমন মেঘ জমে আকাশে
আর তোমার মন বলে ওঠে
আজ বৃষ্টি হবে বোধহয়,
তাই বাইরে যাবার জন্য
ছাতাটা নিয়ে নিলেই ভালো।
সেরকমই ভাবনাটা
ভেবে নিলেই ভালো…