• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

রাজধানীর পল্লবীর স্কুল ছাত্রী রামিসা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও ঘাতকের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবীতে জাগো নারী ফাউন্ডেশন

মো: সিরাজুল ইসলাম, ঢাকা। / ১৮১ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

রাজধানীর পল্লবীর স্কুল ছাত্রী রামিসা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও ঘাতকের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসি দাবী
জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপার্সন নূর-উন-নাহার মেরী, সিনিয়র সহ-সভাপতি মুশতারী বেগম, নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিন, সাবেক কো-চেয়ারম্যান নাজনীন তৌহিদ, সহ-সভাপতি রোকশানা বেগম, পৃৃষ্ঠপোষক মঞ্জুরা ইয়াসমিন, সৈয়দ আক্তার পারভেজ, পরিচালক সমাজকল্যান ইলা বিশ্বাস, পরিচালক অর্থ মতিউর রহমান হিরু, যুগ্ম-মহাসচিব শাহনাজ পারভীন, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য কাজল রহমান, অধ্যাপক সাদিয়া আফরিন রোমানা, শিউলি বেগম, রাহেলা মুন্নী ও রিক্তা আক্তার প্রমূখ নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে রাজধানীর পল্লবীতে ধর্ষণের শিকার স্কুল ছাত্রী রামিসা আক্তারের হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘাতকের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসি দাবী করেছেন। অতীব দুঃখের সাথে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে কেন্দ্রীয় কমিটির সভাপতি এক বিবৃতিতে বলেন, ”শিশু রামিসার উপর যে পাশবিক নির্যাতন চালিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে তা মানবতা ও সভ্যতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। একটি নিষ্পাপ শিশুর জীবন এ ভাবে কেড়ে নেওয়ার ঘটনা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। এই হত্যাকান্ড শুধু একটি পরিবারকে নয়, সমগ্র জাতিকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে”। তিনি আরো বলেন, ”আজ দেশে নারী ও শিশুর নিরাপত্তা চরমভাবে হুমকির মুখে। প্রতিনিয়ত ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা বেড়েই চলেছে। অপরাধীরা বিচারহীনতার সুযোগ পেয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। রাষ্ট্রকে এখনই কঠোর অবস্থান নিতে হবে। শিশু রামিসা হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে”। নূর-উন-নাহার মেরী বলেন, ”নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরো জোরদার করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ্একসাথে কাজ করতে হবে, যেনো আর কোন মা-বাবাকে এ ভাবে সন্তানের লাশ বুকে নিতে না হয়”। তিনি দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, ”আসুন আমরা সবাই নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে সোচ্চার ভূমিকা পালন করি”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১