• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]

জামালপুর জেলার লোকসংগীতের এক প্রবাল পুরুষ বাউল শিল্পী চাঁন বয়াতি

নুর এমডি চৌধুরী,সম্পাদক, বার্তা বাংলাদেশ নৌবাহিনীর / ২০ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

জামালপুর জেলার লোকসংগীতের এক উজ্জ্বল নক্ষত্র ও প্রবাদ পুরুষ বাউল শিল্পী চাঁন বয়াতি। তাঁর জীবনের করুণ অভিজ্ঞতা থেকে রচিত কালজয়ী গানগুলো আজও বাংলার লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করে রেখেছে।

বাউল শিল্পী চাঁন বয়াতির জন্ম ১০ জুলাই ১৯৪৭ সালে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামে।তার আসল নাম মোঃ চাঁন মিয়া বয়াতি। চাঁন মিয়া বয়াতি জারি সারি গানের প্রবাদ পুরুষ হিসেবে সারা দেশে সমাদৃত। জনপ্রিয় সৃষ্টি ও অবদান স্বরুপ চাঁন বয়াতির গাওয়া ও রচিত গানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় গান হলো “ম্যাজিষ্টেট শামসুল হক আমায় জামিন দিল না” (জেলখানার জারী গান এটি)।

১৯৭৭ সালে মিথ্যা বাড়ি পোড়ার মামলায় তাঁকে কারাগারে যেতে হয়েছিল। পরবর্তীতে ১৯৭৮ সালে কারাগার থেকে মুক্ত হয়ে তিনি এই বিখ্যাত জারী গানটি রচনা করেন, যা তাঁকে কিংবদন্তি শিল্পীতে পরিণত করে। এছাড়াও তাঁর অন্যান্য বিখ্যাত সৃষ্টির মধ্যে রয়েছে মনছুর হিল্লার জারী এবং মা ফাতেমা (রা.) এর জারী গান।

চাঁন বয়াতি লোকসংগীতের ধারাকে টিকিয়ে রাখতে তিনি অনেক শিষ্য তৈরি করে গেছেন। তাঁর শিষ্যদের মধ্যে বাউল মতিউর রহমান উল্লেখযোগ্য, যিনি বৃহত্তর ময়মনসিংহ ও জামালপুর জেলা জুড়ে চাঁন বয়াতির গান ও সুরের ধারাকে বাঁচিয়ে রেখেছেন।

বাউল ও জারি গানের কিংবদন্তি শিল্পী চাঁন বয়াতি ২০১৬ সালের ৯ আগস্ট পরলোকগমন করেন। বর্তমানে তার স্ত্রী, সন্তান ও পরিবার পরিজন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরপলিশা গ্রামে তাদের নিজ বাড়িতেই অবস্থান করছেন।তার সন্তানরা (বিশেষ করে তার ছেলে লাভলু বয়াতি) বাবার রেখে যাওয়া জারি গান ও লোকসংগীতের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন।তবে জীবনের শেষ দিনগুলোতে এই গুণী শিল্পী চরম অভাব-অনটন ও আর্থিক সংকটের মধ্য দিয়ে অতিবাহিত করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ