• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]

পালটে যাচ্ছে মাদারগঞ্জের অর্থনীতির চাকা

নুর এমডি চৌধুরী। সম্পাদক, বার্তা বাংলাদেশ২৪.কম / ৬৬ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

একপাশে বগুড়ার সারিয়াকান্দি, অন্যপাশে জামালপুরের মাদারগঞ্জ। মাঝখানে যমুনা নদী। এই নদী পার হয়ে সড়কপথে যেতে হলে ঘুরতে হয় সিরাজগঞ্জ ও বঙ্গবন্ধু সেতু হয়ে। এতে বগুড়া থেকে মাদারগঞ্জের যাত্রাপথ দাঁড়ায় প্রায় ২০০ কিলোমিটার।

ধুনটের এই নদীবন্দর এর কাছাকাছি মাদারগঞ্জের জামথুল এলাকায় নৌপথের কার্যকারিতা বাড়লে মাদারগঞ্জ ও আশপাশের অঞ্চলের মানুষ যাতায়াত ও পণ্য পরিবহনের ভোগান্তি থেকে চির মুক্তি পাবে। এর ফলে দুই পাড়ের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমে ব্যাপক গতি আসবে। স্থানীয় বাজারগুলোতে পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং কৃষকরা তাদের ন্যায্যমূল্য পাবে। কর্মসংস্থান সৃষ্টি ও মাদারগঞ্জ অঞ্চলে নতুন বাণিজ্যিক অবকাঠামো গড়ে ওঠবে।

এবার সেই দীর্ঘ ঘুরপথের অবসানের সম্ভাবনা তৈরি হয়েছে। যমুনার তীরে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটকে দেশের নতুন দুটি অভ্যন্তরীণ নদীবন্দর ঘোষণা করেছে সরকার। ৮ জুলাই নৌপরিবহন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে দুই বন্দরের সীমানা নির্ধারণ করা হয়। এর ফলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬টিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১