• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

প্রতি ইউনিট ২৩.৯৩ ডলার দরে এক কার্গো এলএনজি কেনার অনুমোদন গৃহীত

নুর মোহাম্মদ। বার্তা বাংলাদেশ২৪.কম / ১৭ জন দেখেছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতি ইউনিট (এমএমবিটিইউ) ২৩.৯৩ মার্কিন ডলার দরে এক কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কেনার প্রস্তাব অনুমোদন করেছেন।

বুধবার (১৯ আগস্ট) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতি ইউনিট ২৩.৯৩ মার্কিন ডলার দরে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই সঙ্গে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও ১৪ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড আগামী ১ থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে এই এলএনজি সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ (মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট) এলএনজির দাম ধরা হয়েছে ২৩.৯৩ মার্কিন ডলার। এটি ২০২৬ সালের ৪৪তম কার্গো।

পাশাপাশি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো এলএনজি (প্রতিটি থেকে দুটি করে) কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১