• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ভারতের এক রাজ্য কেরালার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘কেরালাম’

নুর মোহাম্মদ। সম্পাদক, বার্তা বাংলাদেশ / ১৪২ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে ‘কেরালাম’ (বা কেরালম) রাখা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতুন নামটি কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়।

জারি করা সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, কেরালা (নাম পরিবর্তন) আইন, ২০২৬-এর ১ নম্বর ধারার ২ নম্বর উপধারায় দেয়া ক্ষমতাবলে কেন্দ্রীয় আইনের বিধান কার্যকর করতে পারবেন।

এর আগে চলতি মাসে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু কেরালার নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার বিলে অনুমোদন দেন। এর মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়। ১১ আগস্ট লোকসভায় কেরালা (নাম পরিবর্তন) বিল পাস হয়। পরদিন রাজ্যসভাতেও পাস হয় বিলটি।

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ২০২৪ সালে কেরালা বিধানসভা একটি প্রস্তাব পাস করে কেন্দ্রকে রাজ্যের নাম পরিবর্তন করে ‘কেরালম’ করার জন্য আইন প্রণয়নের অনুরোধ জানিয়েছিল। তিনি বলেন, ‘বিলটিতে বলা হয়েছে, কেরালা রাজ্য ‘কেরালম’ নামে পরিচিত হবে এবং সেই কারণেই কেরালার নাম পরিবর্তন করে কেরালম করার প্রস্তাব করা হয়েছে।’

২০২৪ সালের জুনে রাজ্য বিধানসভায় পাস হওয়া নাম পরিবর্তনের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছিল কেরালা সরকার। এরপর প্রেসিডেন্ট মুর্মু বিলটি রাজ্য বিধানসভার মতামতের জন্য ফেরত পাঠান। পরে রাজ্য বিধানসভা সর্বসম্মতভাবে বিলটির সঙ্গে একমত হয়ে একটি প্রস্তাব পাস করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১