• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]

অনিয়ন্ত্রিত এআই ব্যবহারে প্রাণ চলে যেতে পারে ১০০ কোটি মানুষেরঃ বিল গেটস

নুর এমডি চৌধুরী / ২২ জন দেখেছে
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘অসৎ উদ্দেশ্যে সর্বাধুনিক এআই প্রযুক্তির ব্যবহার মানবজাতির জন্য মারাত্মক বিপজ্জনক হতে পারে। এ প্রযুক্তি এমন পরিস্থিতি তৈরি করতে সক্ষম, যা ১০০ কোটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। সাক্ষাৎকারে তিনি বলেন, এআই প্রযুক্তি নিয়ন্ত্রণের জন্য কেবল প্রতিষ্ঠানগুলোর নিজস্বনীতিই যথেষ্ট নয়।

কী ধরনের নিরাপত্তা ও পর্যবেক্ষণ ব্যবস্থার প্রয়োজন, সে বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা ও নীতিনির্ধারকদের অবশ্যই আলোচনায় যুক্ত হতে হবে এবং এটি বাধ্যতামূলক করা উচ বলে তিনি মনে করেন। ’ বিল বিলটি গেটস বলেন, এ ধরনের নিয়ন্ত্রণ শিল্প খাতের জন্য কিছুটা অতিরিক্ত চাপ তৈরি করবে, তবে তা এআই উন্নয়নের গতি নাটকীয়ভাবে কমিয়ে দেবে না।

তার এই সতর্কবার্তার কয়েক দিন আগে যুক্তরাজ্যের অ্যালান টুরিং ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়, আগামী পাঁচ বছরের মধ্যে ‘সুপারইন্টেলিজেন্ট’ এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার বাস্তবসম্মত সম্ভাবনা লক্ষ করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০