• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]

ঠিক রোমিও-জুলিয়েট এর মত

রিপোর্টারের নাম / ২১৪ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

নিত্যই মাটির মানচিত্রে কত খুজি তোমাকে
শহরের অলিগলি কিংবা অরণ্যে, কখনও সরোবরে
বোকা আকাশটানা নির্বাক চেয়ে থাকে
বাতাসটাও-চঞ্চলতা হারিয়ে
দিকবিদিকশুন্যে থমকে দাঁড়ায়!

মাঝে মাঝে মনে হয়,
“বেনসন-হেজেসের” মত
নিজকে পুড়ে ভস্মীভূত করে দেই।
কিংবা মাইক থ্যালাসাইটিসের মত..

তোমার চলে যাওয়াটা যেন একটা যুদ্ধের মত-
তুমি যেদিন চলে গেলে, এ-এন সিক্স জিরো টো’র
পারমাণবিক বিস্ফোরণের মত
ছেয়ে গেল আমার জীবন আকাশ
নিনা টাইফুনের মত প্রলয়ঙ্কারী ঝড়
আছঁড়ে ভাঙলো হৃদয় পাড়।

কতকাল দেখিনা তোমায়!
ত্রিস্তান ইসলদের মত হয়ত আর দেখা হবেনা!
কিংবা রামোস থিইবির মত মিটবেনা সাধ
এক অবিস্মরণীয় প্রেমের বলিদানে
রেখে যেতে হবে স্মৃতির পিরামিড
ঠিক রোমিও-জুলিয়েট এর মত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০