• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে আইজিপি মো. ময়নুল ইসলাম

রিপোর্টারের নাম / ১২৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

আইজিপি মো. ময়নুল ইসলাম ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শনিবার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আইজিপি সম্মেলনে ২ সদস্যের সফর সংগী হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি আলী হায়দার চৌধুরী।

জানা গেছে ৪নভেম্বর থেকে ৭নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ইন্টারপোলের এ অধিবেশন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে। ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।

সূত্রমত্র জানা যায়, অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদল যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার, জার্মানি, মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইতালির পুলিশ প্রতিনিধিদল এবং ইন্টারপোলের মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবে। এ ছাড়া বাংলাদেশ পুলিশ ও অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় পুলিশি সহযোগিতা-সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

সাধারণ অধিবেশনে বায়োমেট্রিক ফ্রন্টলাইন সক্ষমতা; এআই ও পুলিশিংয়ের ভবিষ্যৎ; টেকসই বহুপাক্ষিকতা-একটি সমন্বিত বিশ্ব নিরাপত্তা স্থাপত্য এবং আইন প্রয়োগকারীদের নেতৃত্বের ভবিষ্যৎ—এ চারটি প্রধান ইন্টারঅ্যাকটিভ প্যানেল থাকবে, যা সংস্থাটির বৈশ্বিক অপরাধ ও আন্তর্জাতিক পুলিশিংয়ের ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন দিক বিশ্লেষণ করবে।

সম্মেলন শেষে আইজিপি আগামী ৯ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১