• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

এইতো পৃথিবীর মোহময় স্বাদ || শাহান আরা জাকির পারুল

রিপোর্টারের নাম / ১৩৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

জীবন সেতো নয় শুধু বহতা নদী
রংচোরা বলা যায় বহে নিরবধি
রোমাঞ্চ ভালোবাসার পিঙ্গেল রঙ
কখনো বা গাঢ় নীল কত তার ঢং
সংগ্রামের বিষ ঢেলে জীবিকার খোঁজে
কত প্রাণ ঝরে যায় কেউ কি তা বোঝে
সময়ের সরোবরে শাপলাটি হাসে
ফিকে দাঁতে টোকাইরা তাই ভালোবাসে
করিমন ছমিরণ দেহখানি বিকোয়
মনের আঙিনা অযথাই নিকোয়
ক্ষুধার জ্বালায় কত জাত যায় চুলায়
জীবনের কত রঙ কত বদলায়
কি আছে বেঁচে থাকার বৃথা আকুলতা
কেন তবে দিবানিশি মিছে ব্যাকুলতা
মানুষে মানুষে কেন নির্মমতা
বাবা,ভাই,চাচা,মামা,কি মধুর সমতা
যে আল্লাহ,সেইতো ঈশ্বর,সেই ভগবান
মানুষ আমরা তাই সমানে সমান
আহা এইতো পৃথিবীর মোহময় স্বাদ
যেতে হবে একদিন ধরা দেবে ফাঁদ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১