• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

রিপোর্টারের নাম / ১২৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের সঙ্গে ভারত একটি স্থিতিশীল, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। গতকাল রোববার ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশনে (বঙ্গোপসাগর সংলাপ) ভারত-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং বিশ্বাস করে যে, এ দুই দেশের শান্তি, নিরাপত্তা, অগ্রগতি ও সমৃদ্ধি পরস্পরের সঙ্গে জড়িত। বহুমুখী সম্পর্কের প্রতিফলন হিসেবে প্রণয় ভার্মা বাণিজ্য, পরিবহন ও জ্বালানি সংযোগ এবং মানুষেমানুষে সম্পৃক্ততার ক্রমাগত অগ্রগতির ওপর জোর দেন।

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ককে গুরুত্ব দেন হাইকমিশনার। সম্প্রতি ভারতীয় গ্রিডের মাধ্যমে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের সূচনা ও পেট্রাপোল-বেনাপোল সমন্বিত চেকপোস্টের অবকাঠামো বিবর্ধনকে দ্বিপক্ষীয় বিনিময়ের ক্ষেত্রে অব্যাহত অগ্রগতির উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রণয় ভার্মা বিমসটেককে আঞ্চলিক একীকরণ পরিকল্পনার ক্ষেত্রে একটি নোঙর হিসেবে বর্ণনা করেন। তিনি শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য যৌথ আকাঙ্ক্ষা পূরণ করতে এবং অংশীদারত্বের মাধ্যমে উভয়পক্ষের সাধারণ জনগণের উপকার নিশ্চিত করতে বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে এক হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ