• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
  • [কনভাটার]

স্মৃতিসৌধে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, নেওয়া হয়েছে সিএমএইচ

রিপোর্টারের নাম / ১৬৫ জন দেখেছে
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

জাতীয় স্মৃতিসৌধে বিএনপির পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা।

এর আগে, সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাভার জাতীয় স্মৃতিসৌধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দেখেন চারপাশ থেকে কয়েকশ নেতা-কর্মী হৈ-হুল্লোড় আর ধাক্কাধাক্কি শুরু করলে তিনি অসুস্থ হয়ে মাটিতে বসে পড়েন তখন তার মাথায় পানি ঢালেন বিএনপির নেতাকর্মীরা। পরে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরাধরি করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর নবী সোহেলসহ আরোও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০