• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:

ছাত্রদলকর্মীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

রিপোর্টারের নাম / ২১০ জন দেখেছে
আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

  1. নরসিংদীতে এক ছাত্রদলকর্মীকে ব্যাডমিন্টন খেলার মাঠ থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে নরসিংদীতে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় এই ঘটনা ঘটে।

নিহত হুমায়ূন কবির (৩৫) নগর পাঁচদোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। হুমায়ুনের বিরুদ্ধে মাদকসহ চারটি মামলা রয়েছে বলে জানিয়েছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

নিহতের ভাতিজা তন্ময় জানান, রাতে পাঁচদোনা বাজার এলাকার একটি মাঠে হুমায়ুনসহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। রাত ১১টার দিকে শাহ আলম ও টিটু নামের দুই যুবক সেখানে এসে হুমায়ুনকে কথা বলার জন্য খেলার মাঠের পাশে পাঁচদোনা বাজারের মাছের আড়তের দিকে ডেকে নিয়ে যান। এরপরই গুলির শব্দ শোনা যায়। এসময় তন্ময়সহ অন্যরা এগিয়ে গেলে তাদের লক্ষ্য করেও গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেলে করে পালিয়ে যান ওই দুই যুবক। পরে গুলিবিদ্ধ হুমায়ুনকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ হত্যাকারীদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১