• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]

রাজধানীর খিলগাঁও এলাকায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

রিপোর্টারের নাম / ১৭০ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান শান্তিপুর এলাকায় দিয়া জামান সুরমা (১৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। সুরমা খিলগাঁও কোয়ালিটি এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সুরমার খালাতো ভাই শরিফুল ইসলাম বলেন, সে সপ্তম শ্রেণি থেকে এ বছর অষ্টম শ্রেণিতে উঠেছে। লেখাপড়া ও অন্য বিষয় নিয়ে তার বাবা-মা সামান্য রাগারাগি করে। এ নিয়ে সে নিজের রুমে গিয়ে আত্মহত্যা করেছে।

তিনি আরও জানান, সুরমা খিলগাঁওয়ের গোড়ান শান্তিপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানা এলাকায়। তার বাবার নাম কামরুজ্জামান অপূর্ব।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০