• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
চলো চলো ঢাকায় যাই, মাদারগঞ্জে রেলপথ চাইঃ নুর মোহাম্মদ নুর জেনারেল এম.এ.জি.ওসমানী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাজধানীর পল্লবীর স্কুল ছাত্রী রামিসা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও ঘাতকের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবীতে জাগো নারী ফাউন্ডেশন দানবীর আর পি সাহাঃ মানবতার দীপশিখা ও সেবার মহাকাব্য || রোকেয়া ইসলাম একটা ধারা || ফাহমিদানবী স্ত্রীর শখ পূরণে কুমির হয়ে গেলেন স্বামী || মোহাম্মদ আব্দুল জলিল একজন মানুষ কেন কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হতে চায় লেখালেখি করে কয় টাকা পাওঃ মাহফুজা অনন্যা বদলে যাবার গল্প || ফাহমিদানবী

গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজু গ্রেফতার

রিপোর্টারের নাম / ১৬৮ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির কর্মসূচিতে হামলা এবং চাল চোরাচালান মামলার চার্জশিটভুক্ত আসামি আওয়ামী লীগনেতা ও গুনারীতলা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।

বুধবার ( ২৯ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোস্তাফিজুর রহমান সাজু গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ এলাকার বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল মামুন বলেন, গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সাজুর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চোরাচালনের মামলায় এজহার ও চার্জশিটভুক্ত আসামি। এর বাইরেও নাশকতার অভিযোগের মামলায়ও তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ জানুয়ারি দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য যে, ২০২২ সালের ২২আগস্ট মাদারগঞ্জ পৌরসভার গাবেরগ্রাম বাজারে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায়। ওই হামলায় বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

এবং ২০২৪ সালের ২৩সেপ্টেম্বর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬৮জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০-৯০ জনের বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় মোস্তাফিজুর রহমান সাজুকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ সুত্রে জানিয়েছেন।

এ ছাড়াও গত বছরের ২৭ সেপ্টেম্বর রাতে সরকারি চাল পাচারের সময় গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয় মোড় থেকে ১১০বস্তা চালসহ একটি ট্রাক আটক করে স্থানীয়রা।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ১১০ বস্তা চালসহ ট্রাক্ট জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গুনারীতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বাদী হয়ে চাল ব্যবসায়ী দেলোয়ারকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মোস্তাফিজুর রহমান সাজু ছিলেন দুই নম্বর আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ