• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১০ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
চলো চলো ঢাকায় যাই, মাদারগঞ্জে রেলপথ চাইঃ নুর মোহাম্মদ নুর জেনারেল এম.এ.জি.ওসমানী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাজধানীর পল্লবীর স্কুল ছাত্রী রামিসা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও ঘাতকের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবীতে জাগো নারী ফাউন্ডেশন দানবীর আর পি সাহাঃ মানবতার দীপশিখা ও সেবার মহাকাব্য || রোকেয়া ইসলাম একটা ধারা || ফাহমিদানবী স্ত্রীর শখ পূরণে কুমির হয়ে গেলেন স্বামী || মোহাম্মদ আব্দুল জলিল একজন মানুষ কেন কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হতে চায় লেখালেখি করে কয় টাকা পাওঃ মাহফুজা অনন্যা বদলে যাবার গল্প || ফাহমিদানবী

মাস্ক-ইউনূসের ভার্চুয়াল বৈঠক নিয়ে রাষ্ট্রদূত আনসারীর পোস্ট

রিপোর্টারের নাম / ১০৮ জন দেখেছে
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫

টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার ব্যাপারে ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভিডিও কলের মাধ্যমে লম্বা সময় ধরে এ বিষয়ে আলোচনা করেন তারা।

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী জানান, তার ‘বন্ধু’ রিচার্ড গ্রিফিথস এই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে দিয়েছেন, যিনি স্পেসএক্সের একজন কনসালটেন্ট।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে রিচার্ড গ্রিফিথসকে এ আয়োজনের জন্য ধন্যবাদ জানান মুশফিকুল ফজল আনসারী।

পোস্টে তিনি লিখেন, আমার ভালো বন্ধু রিচার্ড গ্রিফিথসকে অনেক ধন্যবাদ প্রধান উপদেষ্টা ও ইলন মাস্কের মধ্যে একটি চমৎকার কথোপকথনের আয়োজন করে দেওয়ার জন্য। স্পেসএক্স ও স্টারলিঙ্ক প্রযুক্তির সঙ্গে বাংলাদেশের সংযোগের ক্ষেত্রে একটি নতুন যুগের সূচনা করছে, এটি উদ্ভাবন, শিক্ষা এবং প্রবৃদ্ধির সুযোগগুলো উন্মোচন করে। প্রাথমিক পর্যায়ে এর অংশ হতে পেরে উৎফুল্ল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ