• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]

মায়ের মুখ || রোকেয়া ইসলাম

রিপোর্টারের নাম / ১৪৮ জন দেখেছে
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

রাতের আকাশ থেকে নক্ষত্ররা কী দারুণ খসে পড়ে
তাহাদের নামজুড়ে আঁকা হয় অ আ ক খ
আরও কত কিছু; আমার মায়ের মুখ
আমি রফিকের শার্ট হাতে বসে থাকি
বসে থাকি ভাষার মিনারে; বই মেলায়,
কৃষ্ণচূড়ার ডালে একটি শালিক কী অচঞ্চল
আমি মাকে ডাকি মা মাগো
আমার মায়ের মুখ যেন জোছনা ভেজা
আমি একুশের দেহ থেকে ঘ্রাণ পাই; রক্তের ঘ্রাণ
আর শানিত করি আমার গ্রীবা
একুশ আমার মা, একুশ আমার শ্রাবণ প্লাবন
আমি ভেসে যেতে যেতে গেয়ে চলি-
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ তারপর আমার হাতে কেবলই বাংলা ভাষা
ইতিহাস হয়ে ওঠে….।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০