• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]

জামালপুরে আইনশৃঙ্খলা সভা শেষে আটক ৪ ইউপি চেয়ারম্যান

রিপোর্টারের নাম / ২২২ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

জামালপুরের মেলান্দহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে বের হওয়ার পর পুলিশের হাতে আটক হয়েছেন চার ইউপি চেয়ারম্যান।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবন থেকে তাদের আটক করে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে জানান জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

আটকৃতরা হলেন- উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো (৫৮), শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম সায়েদুর রহমান (৬৩), ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু (৫২) এবং ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন (৪২)।

মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম জাহাঙ্গীর বলেন, সকালে উপজেলার মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা ছিল। সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে ওই চার চেয়ারম্যানকে আটক করে নিয়ে যায় ডিবি।

নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১