• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]

বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন

রিপোর্টারের নাম / ৩৮৭ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বরিশালের উজিরপুরে গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুরো বাসটি পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে সুত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।
গৌরনদী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, ‘ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বাসটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে অকস্মাৎ আগুন ধরে যায় এবং খুব দ্রুত আগুন পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি পুড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘বাসে থাকা ২৩ যাত্রির মধ্যে শুধু মাত্র একজন মহিলা যাত্রীকে দেখেছি ধোঁয়ার কারণে একটু অসুস্থ হয়েছিলেন। অন্যরা সুস্থ রয়েছেন। আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল ফের স্বাভাবিক রয়েছে।’
এ বিষয়ে ওসি আমিনুর রহমান বলেন, ‘ঢাকা থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসে গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাস। পথিমধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বাসে আগুন ধরে যায়। বরিশাল-ঢাকা মহাসড়কের উজিপুরের দক্ষিণ বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে।’
তিনি আরও বলেন, ‘চালক টের পেয়ে বাস মহাসড়কের পাশে রেখে যাত্রীদেরকে দ্রুত নামিয়ে দেওয়ার ব্যবস্থা করলে নিরাপদেই সকল যাত্রী বাস থেকে নাময়ে সক্ষম হয়। আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রীর ক্ষতি হওয়ার ঘটনা ঘটেনি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০