দুনিয়া ছেড়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেলো শিশু আছিয়া ; ইন্নালিল্লাহি ..রাজিউন
রিপোর্টারের নাম
/ ১১৭
জন দেখেছে
আপডেট :
বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
শেয়ার
সত্যিই শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে দুনিয়া থেকে চিরনিদ্রায় শায়িত হলো। পুরো জাতি শোকে বিহব্বলিত, শোকে মাতোয়ারা।
সমসাময়িক সকল ঘটনার প্রেক্ষাপটকে তোলে ধরছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডা.
শিশু আছিয়া ইতিহাসের করুণ সাক্ষী হয়ে আজ দুপুর ১.০০ টার দিকে দুনিয়া ছেড়ে সারা বাংলাদেশকে কাঁদিয়ে চলে গেলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।
আল্লাহ তা’য়ালা তাকে একান্ত প্রিয় হিসেবে কবুল করুন। জান্নাতে তার জন্য বিশেষ ব্যবস্থা মেহেরবাণী করে দান করুন।
মানুষ নামের যে পশুরা তাদের পাশবিক লালসা চরিতার্থ করতে গিয়ে মা’সুম শিশুটির জীবনের আলো নিভিয়ে দিলো, এ পশুদের কঠিনতম ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি। সর্বোচ্চ ৯০ দিনের ভিতরে (৯০ কর্ম দিবস নয়) এদের শাস্তি কার্যকর করতে হবে।
বিধ্বস্ত পরিবারকে কোন ভাষায় সান্ত্বনা দিব সে ভাষাটিই হারিয়ে ফেলেছি।
মহান রবের দরবারে দো’য়া করি, তিনি যেন তার পিতা-মাতাসহ আপনজনদেরকে নির্বিশেষে, বিবেকবান দেশবাসীকে এই শোক সহ্য করার তাওফিক দান করেন।
আসুন, মানুষ নামের এই প্রজাতির পশুদের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত এবং সামাজিকভাবে, সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিকভাবে এ অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই। ধর্ষকদেরকে ঘৃণা করি ও বয়কট করি।