• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]

সবক’টা জানালা খুলে দাও

রিপোর্টারের নাম / ২৩৩ জন দেখেছে
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

লাল, সবুজ, কালো, গাঢ় নীল, সাদা
কত রক্তকমলে ঘেরা পতাকার রঙ
আমি সহস্র মৃত্যুর প্রতিধ্বনি শুনি;
হাজার মৃত লাশের রোদন চারিধার
ওরা আসবে ওরা আসবে পথের প্রান্তর ছুঁয়ে
গাছ থেকে কচি ডাব পেড়ে আনোনা
বকুলের মালা দিয়ে দেশটা সাজাও
শ্যামল বাংলা জুড়ে ফোঁটাও পলাশ
সব ক’টা জানালা খুলে দাও!
আমার মা এই দেশ, সহস্র সম্ভ্রম হারা ফুল,
আমার বোন এই দেশ,লজ্জায় লজ্জায় ব্যকুল!
আমার কন্যা এই দেশ, বৃক্ষে যার ঝুলন্ত লাশ,
আমার ভাই এই দেশ, জনম জনম দীর্ঘশ্বাস!
সব পথে গোলাপের পাপড়ি ঢালো,
রংধনুর সাতরঙে পালকি সাজাও।
মনি মুক্তায়িত সিংহাসন আনো,
আনন্দ মধুরতায় দেশটা ভরে দাও।
তারার সব আলো এনে প্রাচীর ঘিরো
প্রাচুর্যে ভরে দাও বঞ্চিতের বোক,
আজ ২৬শে মার্চ, সব ক’টা জানালা খুলে দাও
ওরা দেখবে নয়ন ভরে বাংলার মুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০