• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]

অসুস্থ মাকে দেখতে স্কয়ার হাসপাতালে গেলেন জোবাইদা রহমান

রিপোর্টারের নাম / ১৪১ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

শাশুড়ির সঙ্গে ১৭ বছর পর দেশে ফিরে গুলশানের বাসায় পৌঁছানোর ঘণ্টা ছয়েক পর বিকালে মামী শাশুড়িকে নিয়ে স্কয়ার হাসপাতালে আসেন জুবাইদা রহমান।

দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যে অসুস্থ মাকে দেখতে হাসপাতালে গিয়ে দীর্ঘদিন পর মা ও মেয়ের সাক্ষাৎকারে এক আবেগঘন মুহুর্ত তৈরী হয়।
মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জুবাইদা রহমান গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’ থেকে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে যান। তার সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা।
জানা যায় অসুস্থ হয়ে গত ২মে থেকে হাসপাতালে ভর্তি আছেন জোবাইদার রহমানের মা সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি ঢাকার ধানমন্ডিতে মাহবুব ভবনে বসবাস করেন। জোবাইদার বাবা সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান প্রয়াত হয়েছেন ১৯৮৪ সালে।
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রেখেছেন জোবাইদা রহমান। তিনি ২০০৮ সালে অসুস্থ স্বামী তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যান। তাদের সংগে সফর সংগী হিসেবে ছিলেন তাদের মেয়ে জাইমা রহমান।
মুলত ছিল রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার জনাব তারেক রহমান ও জুবাইদা রহমান। রাজনৈতিক প্রতিহিংসায় তারেক রহমানকে মামলায় জড়ালেও তার স্ত্রী জুবাইদা রহমানকেও চাড় দেননি। অযথা নানা রকম হয়রানি মামলা জড়ান জুবাইদা রহমানকেও। মুলত ১৭ বছর আর দেশে ফেরা হয়নি এই তারেক দম্পত্তির।
সৈয়দা ইকবাল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল-রোগে ভুগছেন। কয়েক বছর আগে চিকিৎসার জন্য ব্যাংককে একটি হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল।
লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই পুত্রবধূ- তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথিকে নিয়ে আসেন।
মঙ্গলবার সকালে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখান থেকে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে গুলশানের বাসায় ফিরতে বেজে যায় দুপুর দেড়টা।
পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন বাদে দেখা হলে সেখানে আবেগঘন পরিবেশ তৈরি হয় বলে হাসপাতালে উপস্থিত বিএনপির নেতারা জানান।
জোবাইদা রহমানের স্কয়ার হাসপাতালে আসা উপলক্ষে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
হাসপাতালে পৌঁছালে সুরভী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয় জোবাইদাকে।
‘সুরভী ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু। সংগঠনটি মূলত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করে। এ কর্মকাণ্ডের জন্য তাকে ‘স্বাধীনতা পদক’ প্রদান করে সরকার।
এসময় বিএনপি নেতাদের মধ্যে রশিদুজ্জামান মিল্লাত, নাসির উদ্দিন অসীম, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল একেএম শামসুল ইসলাম শামস, নুরুদ্দিন আহাম্মেদ অপু, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
জানা গেছে রাত সাড়ে ৮টা পর্যন্ত জোবাইদা রহমান হাসপাতালে মায়ের সঙ্গেই ছিলেন।
বিএনপি নেতারা বলেন, এখান থেকে রাতে তাদের পৈত্রিক বাড়ি ‘মাহবুব ভবনে’ যাবেন জোবাইদা। সেখানে কিছু সময় অতিবাহিত করে রাতে আবার ফিরোজায় ফিরে যাবেন তিনি।
দুই দিন আগে থেকে ধানমন্ডি ৫ নং সড়কে বাবা সাবেক নৌ প্রধানের বাসা ‘মাহবুব ভবন’কে প্রস্তুত করা হয়েছে ছোট মেয়ের জন্য। সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বসানো হয়েছে। এ বাসায় জোবাইদা রহমানের মা এবং তার বড় বোন বসবাস করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ