সংবিধানের ৯৬ অনুচ্ছেদ বলে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে অপসারণ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ।
প্রজ্ঞাপনে সই করেন আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অপসারণ করেছেন।