• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
চলো চলো ঢাকায় যাই, মাদারগঞ্জে রেলপথ চাইঃ নুর মোহাম্মদ নুর জেনারেল এম.এ.জি.ওসমানী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রাজধানীর পল্লবীর স্কুল ছাত্রী রামিসা হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ ও ঘাতকের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবীতে জাগো নারী ফাউন্ডেশন দানবীর আর পি সাহাঃ মানবতার দীপশিখা ও সেবার মহাকাব্য || রোকেয়া ইসলাম একটা ধারা || ফাহমিদানবী স্ত্রীর শখ পূরণে কুমির হয়ে গেলেন স্বামী || মোহাম্মদ আব্দুল জলিল একজন মানুষ কেন কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হতে চায় লেখালেখি করে কয় টাকা পাওঃ মাহফুজা অনন্যা বদলে যাবার গল্প || ফাহমিদানবী

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রিপোর্টারের নাম / ২৮৬ জন দেখেছে
আপডেট : সোমবার, ৯ জুন, ২০২৫

চারদিনের সফরে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।
সফরকালে প্রধান উপদেষ্টা ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বাকিংহাম প্যালেসে রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন বলে জানা গেছে।
আরও জানা যায়, নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ১১ই জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। তারা মনে করেন, প্রবাসীদের সঙ্গে বাংলাদেশের সরকারের সম্পর্ক আরও দৃঢ় করতে এই সফর সহায়ক ভূমিকা পালন করবে। ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছেন তারা।
সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে নানা প্রত্যাশাও উঠে এসেছে। তারা বলেন, দেশের প্রয়োজনে, সংস্কারের স্বার্থে এবং মাতৃভূমির প্রতি দায়িত্ববোধ থেকেই তারা প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাবেন এবং সম্মাননা জানাবেন। তাদের মতে, ড. মুহাম্মাদ ইউনূসের কাছে বাংলাদেশের অনেক কিছু চাওয়া-পাওয়ার আছে। প্রবাসীদের আশা, এই সফরের মাধ্যমে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের একটি ইতিবাচক ও উন্নত ব্যবসায়িক সম্পর্ক গড়ে উঠবে।
এর আগে, সম্প্রতি পূর্ব লন্ডনের বাংলা পাড়া পরিদর্শন করেন রাজা তৃতীয় চার্লস। স্থানীয় প্রবাসীদের সঙ্গে আলাপচারিতায় সেখানে ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গও উঠে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ