ময়মনসিংহ বোর্ডে সেরা হয়েছে জামালপুর, পাসের হার ৬০.১৯ শতাংশ
রিপোর্টারের নাম
/ ১০২
জন দেখেছে
আপডেট :
বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
শেয়ার
এসএসসি পরীক্ষার পাসের হারে ময়মনসিংহ বোর্ডের মধ্যে জামালপুর জেলা সবার শীর্ষ অবস্থানে রয়েছে। জামালপুর জেলায় পাসের হার শতকরা ৬০.১৯ শতাংশ। ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মধ্যে সবার নিচে অবস্থান করছে শেরপুর জেলা। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ।
ময়মনসিংহ বোর্ড সূত্রে জানা যায়, ময়মনসিংহ বোর্ডের অধীনে ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর ও জামালপুর এই চারটি জেলার অবস্থান। এই চার জেলার মধ্যে জামালপুর জেলার পাসের হার শতকরা ৬০.১৯ শতাংশ যা অন্য তিনটি জেলার পাশের হারেরর তুলনায় শীর্ষে । জামালপুর জেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২৫ হাজার ৯৭৭ জন যার মধ্য থেকে পাশ করেছে ১৫ হাজার ৬৩৬ জন এবং জামালপুর জেলায় সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৫১৬ জন শিক্ষার্থী।
জামালপুর জেলায় জিপিএ-৫ এর দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫৮ জন। জামালপুর জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন।
এছাড়াও মংমনসিংহ জেলায় পাসের হার শতকরা ৫৭.৯০ শতাংশ, নেত্রকোণা জেলায় পাসের হার শতকরা ৫৯.৫৮ এবং শেরপুরে পাসের হার ৫৩.৭৪ শতাংশ।
ময়মনসিংহ জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় ৪৬ হাজার ৯৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ২৪ হাজার ৬৯১ জন। নেত্রকোণা জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় ১৯ হাজার ৪১৯ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১১ হাজার ৫৬৯ জন। শেরপুর জেলা থেকে মাধ্যমিক পরীক্ষায় ১৪ হাজার ৬০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৭ হাজার ৫৬০ জন।